```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লিতে শুরু জোট-বৈঠক

২০২৪-এর লোকসভা ভোটের আর বেশ দেরি নেই। ফের বৈঠকে বিরোধী জোট। এবার দিল্লিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সোনিয়া গান্ধী, নীতীশ কুমার, শরদ পওয়ার, লালুপ্রসাদ যাদব, অখিলেশ যাদবরাও। আর কয়েক মাস পরেই লোকসভা ভোট। চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়বে ইণ্ডিয়া। মোদি সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, আর তৃতীয়টি মুম্বইয়ে। ব্যবধান ৩ মাসের। আজ, মঙ্গলবার চতুর্থ বৈঠক হচ্ছে দিল্লিতে। এদিকে হিন্দি বলয়ে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে বিরোধীরা। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে সরকার গড়েছে বিজেপি। লোকসভা ভোটে বিরোধী আসন সমঝোতা সবচেয়ে গুরুত্বপূণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

error: Content is protected !!