শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত মা ইন্দ্রাণীকে জামিন দিল সুপ্রিমকোর্ট

জামিন পেলেন শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জি।  জামিন দিয়েছে সর্বোচ্চ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ। জামিন মঞ্জুর করতে গিয়ে ডিভিশন বেঞ্চে জানিয়েছে, ‘ইন্দ্রাণী মুখার্জি সাড়ে ছ বছর জেলে রয়েছেন। আদালত মনে করে, তিনি জামিন পাওয়ার অধিকারী। তবে আদালত এই মামলার ব্যাপারে (নিষ্পত্তির ব্য়াপারে) এখনই কিছু বলতে পারছে না।মামলায় ন্যূনতম পঞ্চাশ জন সাক্ষ্য বা বয়ান দিলেও মামলার শুনানি দ্রুত শেষ হবে, এমন ধারণা না হওয়াই বাঞ্ছনীয়।  মামলার সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই আদালত শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জির জামিন মঞ্জুর করছে।’ শিনা বোরা হত্যায় জড়িত সন্দেহে ‘সংবাদমাধ্যম জগতের বেতাজ বাদশাহ’  পিটার মুখার্জিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করা উঠে আসে ইন্দ্রাণী মুখার্জির নাম। কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরায় দম্পতি শিনাকে খুন করার কথা স্বীকার করেন। আজ থেকে সাত বছর আগের এই ঘটনায় দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। খুনের ঘটনা প্রকাশ্যে এলে পুলিশ

error: Content is protected !!