```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জম্মু-কাশ্মীরে বাদগামে খাদে পড়ল জওয়ানদের বাস, মৃত ৪, আহত ৯

জম্মু-কাশ্মীররের বাদগামে বিএসএফ জওয়ান বোঝাই বাস গিরিখাতে পড়ে মারা গেলেন চার জওয়ান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন জওয়ান। শুক্রবার, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সূত্রে খবর, জম্মু – কাশ্মীরে আগামী দ্বিতীয় দফার নির্বাচনের জন্য একটি বাস বাদগামের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় ওয়াটারহালের ব্রেলের কাছে চাকা পিছলে যায় ফলে রাস্তা থেকে সরাসরি বাসটি গিরিখাতে গিয়ে পড়ে। আগামী ২৫ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। কিন্তু, ঠিক তার আগেই এই ঘটনায় এলাকায় রীতিমত শোকের ছায়া। চার মৃত জওয়ানের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন, দয়ানন্দ, রাম আজাদিয়া সিং, সুখবাসী লাল। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

error: Content is protected !!