```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভূস্বর্গে পুলিশের শীর্ষ আধিকারিকের দেহ উদ্ধার

 জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল অফ প্রিজন হেমন্ত কুমার লোহিয়ার দেহ উদ্ধার হল তাঁর বন্ধুর বাড়ি থেকে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটি একটি হত্যাকাণ্ড ৷ জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, “সন্দেহজনক পরিস্থিতিতে মিলেছে কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়ার দেহ ৷ ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত চালিয়ে এটিকে হত্যাকাণ্ড বলে অনুমান করা হচ্ছে ৷” তিনি জানিয়েছেন, লোহিয়ার পরিচারক পলাতক ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল ৷ মুকেশ সিং আরও জানিয়েছেন যে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে গিয়েছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের শীর্ষ কর্তার প্রয়াণে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ লোহিয়ার দেহ ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বন্ধু রাজীব খাজুরিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে হেমন্ত কুমার লোহিয়ার দেহ ৷ রাজৌরিতে বাড়ি রাজীবের ।

error: Content is protected !!