```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঝাড়খণ্ডে আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন, বহাল রইল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ

 ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জয়ী হলেন আস্থা ভোটে। সোমবার বিধানসভায় ৮১টি ভোটের মধ্যে ৪৮টি ভোট পেয়েছেন সোরেন। আস্থা ভোটে তাঁর ভাষণের পরেই ব্যর্থ মনোরথ হয়ে বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কক্ষত্যাগ করেন। আস্থা ভোটের পরেই বিধানসভার স্পিকার অনির্দিষ্টকালের জন্য সভা মুলতুবি করে দেন। এদিন আস্থা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছিল চড়া। সভাকক্ষে বিজেপি বিধায়করা তুমুল হই হট্টগোল করেন। তার মধ্যেই তাঁর ভাষণে গেরুয়া শিবিরকে তুলোধনা করেন। এদিন সকাল সওয়া ১১টা নাগাদ ইউপিএর বিধায়কদের নিয়ে বিধানসভায় চলে আসেন তিনি। রাজ্যে উদ্ভূত পরিস্থিতিকে বিজেপির পাতা রাজনৈতিক ফাঁদ বলে ব্যাখ্যা করেন সোরেন। বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতা চায়। উন্নয়নের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এর আগেই বিধানসভায় শরিক বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন সোরেন। প্রসঙ্গত, রবিবার রাতেই রাইপুরের রিসর্ট থেকে ইউপিএর বিধায়করা এদিনের আস্থা ভোটের জন্য রাঁচি ফিরে আসেন।

error: Content is protected !!