```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সোমবার থেকে বাড়ছে প্রথম ও শেষ মেট্রোর সময়সীমা

আগামী সোমবার থেকে বাড়ছে চলেছে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সীমা । পাশাপাশি বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। আজ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী সোমবার অর্থাৎ ২৮ মার্চ থেকে সারাদিনে ২৭৬টি-র পরিবর্তে ২৮২টি (১৪১ আপ ও ১৪১ ডাউন) মেট্রো চলবে ৷ সোমবার থেকে শনিবার দিনের ব্যস্ত সময় দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১০ মিনিটের । আগে এই ব্যবধান ছিল ৫ মিনিটের । পাশাপাশি শনিবার দিন ২৩৪টি (১১৭ আপ ও ১১৭ ডাউন) মেট্রো চালানো হবে । আগে এই সংখ্যাটি ছিল ২৩০। রবিবার ১২৮টি-র পরিবর্তে সারাদিনে ১৩০টি (৬৫ আপ ও ৬৫ ডাউন) মেট্রো চলবে । সোমবার থেকে শনিবার দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো এবার থেকে সকাল ৭টা পরিবর্তে পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো একইভাবে সকাল ৭ টার পরিবর্তে পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রোর ক্ষেত্রে সময়ের কোনও পরিবর্তন করা হয়নি । আগের মত সকাল ৭টাতেই ছাড়বে ।

দিনের শেষ মেট্রো : দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো এখন থেকে রাত ৯ টা ১৮ মিনিটে ছাড়ার পরিবর্তে ছাড়ছে রাত ৯টা ২৮ মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে । এই পরিষেবাটি কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মিলবে । কবি সুভাষ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ গাড়ি মিলবে রাত ৯ টা ৩০ মিনিটে। এই পরিষেবার সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

রবিবারের প্রথম মেট্রোর সময় : দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৯ টার সময় । এই সময় কোনও পরিবর্তন হয়নি । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯ টার সময় । দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো পাওয়া যাবে সকাল ৯ টার সময় । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টার সময় ।

রবিবার দিনের শেষ মেট্রো : দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ১৮ মিনিটের পরিবর্তে রাত ৯টা ২৮ মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে মিলবে রাত ৯ টা ৪০ মিনিটে । এইদিন যুক্ত করা হয়েছে একটি নতুন পরিষেবা কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪০ মিনিটে । কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৯ টা ৩০মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ৯টা ২৭ মিনিটে । ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সময় বা পরিষেবার কোনও পরিবর্তন হয়নি ।

error: Content is protected !!