```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিলিগুড়িতে আলাদা আলাদা প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের, জোট নিয়ে জট অব্যাহত

 জোট নিয়ে জট অব্যাহত থাকা সত্ত্বেও কংগ্রেসের প্রতি ‘নিজেদের প্রতিশ্রুতি’ পালন করল বামেরা ৷ আসন্ন শিলিগুড়ি পৌর নির্বাচনের জন্য আরও সাতটি আসনে প্রার্থী ঘোষণা করল তারা ৷ এর আগে ৩৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট ৷ বৃহস্পতিবার আরও সাতটি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করা হল ৷ অর্থাৎ, সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪২ টি আসনে প্রার্থী দিল বামফ্রন্ট ৷ প্রসঙ্গত, এদিনই সিপিএম নেতা অশোক ভট্টাচার্য সাংবাদিকদের বলেছিলেন, গতবারের পৌর নির্বাচনে যে চারটি আসনে কংগ্রেস জিতেছিল, সেই চারটিতে সিপিএম তথা বামফ্রন্ট কোনও প্রার্থী দেবে না ৷ সেই মতোই এদিন ওই চারটি আসনে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি ৷ অন্যদিকে, এদিনই ‘প্রাথমিকভাবে’ শহরের ১৫ টি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস ৷ শিলিগুড়ি পৌর এলাকায় মোট ওয়ার্ড রয়েছে 47টি ৷ এর মধ্যে গতবারের পৌর নির্বাচনে কংগ্রেস জিতেছিল ৭, ১৬, ২১ এবং ২৫ নম্বর ওয়ার্ডে ৷ সেবার প্রবল তৃণমূলী হাওয়ার মধ্যেও শিলিগুড়িতে সকলকে চমকে দিয়েছিল বাম-কংগ্রেস জোট ৷ শিলিগুড়ি পৌরনিগমের দখল নিয়েছিল এই জোট ৷ ‘শিলিগুড়ি মডেল’ নিয়ে চর্চাও চলেছিল জোরদার ৷ কিন্তু, এবার সেই মডেল ভেঙেই ‘একলা চলো’র ‘স্লোগান’ শোনা যায় বাম-কংগ্রেসের মুখে ৷ সূত্রের দাবি, আসন সমঝোতা না হওয়াতেই আসন্ন পৌরভোটে আলাদা আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত নেয় দু’পক্ষ ৷ এই প্রেক্ষাপটে প্রথমে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট ৷ প্রাথমিকভাবে ৩৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে তারা ৷ তারপর বৃহস্পতিবার ১৫টি আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেসও ৷ দলের জেলা সভাপতি শঙ্কর মালাকার অবশ্য এখনই জোটের সম্ভাবনা উড়িয়ে দিতে নারাজ ৷ তাঁর বক্তব্য, আগামী ৬ জানুয়ারি পর্যন্ত জোট নিয়ে বামেদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা ৷ আলোচনা যেভাবে এগোবে, সেই মতোই ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ৷ কিন্তু, ইতিমধ্যে বামফ্রন্ট আরও সাতটি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় সেই সম্ভাবনা আদৌ আর থাকল কিনা, সেই প্রশ্ন উঠছেই ৷

error: Content is protected !!