আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যকাউন্টে নগদ ৫ হাজার টাকা করে পাঠাচ্ছি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে পাহাড়ের সাধারণ মানুষদের সামনে আরও একবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবনিধার কথাই বিস্তারিত ভাবে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায় ঘুরে ফিরে এল কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজশ্রীর মতো প্রকল্পের কথা৷ এ দিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী ১২ ডিসেম্বর নগদ ৫ হাজার টাকা পেতে চলেছেন প্রায় ১ কোটি ২০ লক্ষ কৃষক৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেক বছর কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার৷ বছরে ২ দফায় এই টাকা দেওয়া হয়৷ আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যকাউন্টে নগদ ৫ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ কয়েকদিন আগের এই অসময়ের বৃষ্টিতে বহু কৃষকেরই জমির ফসল নষ্ট হয়েছে৷ মমতা জানান, যাঁদের জমির ফসল এই বৃষ্টিতে নষ্ট হয়েছে, যাঁদের শস্যবিমা করা রয়েছে তাঁরা সকলেই টাকা পাবেন৷ তার জন্য ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে হবে। এদিনের সরকারি পরিষেবা দেওয়ার মঞ্চ থেকে আলিপুরদুয়ার জেলার ২৬ হাজার মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি, চা বাগানের সব শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কথাও এই মঞ্চ থেকে ঘোষমা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, চা শ্রমিকদের জমির পাট্টা, চা সুন্দরী প্রকল্পে বাড়ি দেওয়ার সাথে সাথে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!