```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী সোমবার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

 আগামী সপ্তাহ থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার প্রচার শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে। সূত্রের খবর, রবিবারই তিনি যাচ্ছেন কোচবিহার। সোমবার জনসভা সেরে আসবেন আলিপুরদুয়ার। তবে এই বিষয়ে চূড়ান্ত সূচি এখনও তৈরি হয়নি। মঙ্গলবার মমতার কলকাতা ফিরে আসার কথা। জানা গেছে সোমবার কোচবিহার ১ ব্লকে নির্বাচনী সভা করবেন মমতা ব্যানার্জি। প্রাণনাথ হাই স্কুলের মাঠে সভার আয়োজন করা হচ্ছে। বেলা ১১ টা থেকে সভা শুরু হওয়ার কথা। কোচবিহারের সভা সেরে পাশের জেলা আলিপুরদুয়ারে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। তবে তা এখনও চূড়ান্ত নয়। প্রসঙ্গত, গত সপ্তাহেই পঞ্চায়েত ভোটের প্রচার কৌশল ঠিক করতে কালীঘাটে বৈঠক করেন মমতা। সিদ্ধান্ত হয়, গ্রামাঞ্চলে ভোটের প্রচারে তারকা বিধায়ক, সাংসদদেরও থাকতে হবে। সেই অনুযায়ী অনেকেই প্রচার শুরু করে দিয়েছেন। মমতা প্রচার শুরু করছেন সোমবার। 

error: Content is protected !!