```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ, টাটা মেটালিকে হবে প্রচুর কর্মসংস্থান, জানালেন মুখ্যমন্ত্রী

টাটা মেটালিক্সের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়গপুরে এই কারখানার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাটা সংস্থার এই ইউনিটে বাংলার ছেলেমেয়েরা চাকরি পাবেন বলে এদিন আশা প্রকাশ করেন তিনি। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি জানালেন, বাংলায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা মেটালিক্সের ৷ সেখানে এক হাজার চাকরি হবে ৷ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন ৷ সেখানে তিনি টাটা মেটালিক্সের বিনিয়োগ নিয়ে বলেন ৷ এছাড়াও তিনি জানান, স্কিল ট্রেনিংয়ে বাংলা এক নম্বরে ৷ আগামিদিনে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে ৷ লেদার ইন্ডাস্ট্রিতে আড়াই লক্ষ চাকরি পেয়েছে ৷ দেউচা পাচামিতে 1 লক্ষ চাকরি হবে ৷

error: Content is protected !!