ঈদের শুভেচ্ছা জানাতে রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

এবছরেও প্রথার অন্যথা হল না। রেড রোডের নমাজে যাওয়ার পর পার্কসার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঈদের সকালে কথা বলেন, রিজওয়ানের মায়ের সঙ্গে। তবে এই প্রথমবার নয়, রিজওয়ানের মৃত্যুর পর থেকেই বিরোধী দলনেত্রী হিসাবে এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হিসাবে তাঁর বাড়িতে যান তিনি। প্রায় দশ মিনিট সেখানে ছিলেন তিনি। রিজওয়ানুরের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন তিনি।  প্রথমে রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন মমতা। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা, দাদা রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে। এদিন রিজওনায়ের মা বলেন, ‘ঈদের শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন। আমার শরীর খারাপ থাকে তো দিদি বলছেন, আপনি কেমন থাকেন? কিন্তু প্রতিবছর উনি আসবেনই।’ 

error: Content is protected !!