```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘ফিরে আসুক, আসতে কে বারণ করেছে’, দলত্যাগীদের উদ্দেশ্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোট মিটে যাওয়ার পর দলত্যাগীদেরই স্বাগত জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”আসতে কে বারণ করেছে! আসলে ওয়েলকাম।” লোকসভার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং,সৌমিত্র খাঁ,  নিশীথ প্রামাণিকরা। একুশের ভোটের আগে তো রীতিমতো ‘যোগদান মেলা’ শুরু করেছিল বিজেপি। প্রতিদিনই পদ্ম হাতে দেখা গিয়েছে তৃণমূলের কাউকে না কাউকে। দল ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, বৈশাখী ডালমিয়া ও সব্যসাচী দত্তরা। তার মধ্যে হিরণ, শুভেন্দু ও নিশীথ বাদে সকলেই হেরেছেন। ভোট-প্রচারে দলত্যাগীদের ‘গদ্দার’,’বিশ্বাসঘাতক’দের দলে নেওয়া হবে না বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোট মেটার পর সৌজন্য দেখালেন তিনি। সোমবার কালীঘাটে সাংবাদিক বৈঠকে এনিয়ে প্রশ্নের জবাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আসুক না। আসতে কে বারণ করেছে? আসলে ওয়েলকাম।”

error: Content is protected !!