```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দমদমে ট্র্যাক মেরামতির জন্য শনি ও রবিবার শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

শনি ও রবিবার দমদম জংশন স্টেশনে ট্র্যাক মেরামতির কাজের জন্য শিয়ালদা ডিভিশনে বাতিল থাকবে একাধিক ট্রেন ৷ এমনটাই জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ ৷ ট্র্যাকের মেরামতির জন্য ওই লাইনে ১২ ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । ফলত শনিবার রাত ১১টা ৩৫মিনিট থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৭টা ৩৫ মিনিট পর্যন্ত এই ব্লক নিয়ে কাজ করা হবে বলে জানানো হয়েছে । মেরামতের কাজের জন্য পাওয়ার ব্লকের কারণে ওই রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে । আগামী ২৫ নভেম্বর যেই ইএমইউ ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার তালিকা –

শিয়ালদা–ডানকুনি : আপ 32249/ডাউন 32252

২৬ নভেম্বর যে ইএমইউ বাতিল করা হয়েছে :

শিয়ালদা-বনগাঁ : আপ 33813/ডাউন 33814

শিয়ালদা-হাবড়া : আপ 33651, 33653/ডাউন 33652, 33654

শিয়ালদা-হাসনাবাদ : আপ 33511/ডাউন 33512

শিয়ালদা-ডানকুনি : আপ 32211, 32213, 32215, 32217, 32219/ডাউন 32212, 32214, 32216, 32218 ,32220

শিয়ালদা-দত্তপুকুর : আপ 33613/ডাউন 33612, 33616

শিয়ালদা-কল্যাণী সিমন্ত : আপ 31311, 31313/ডাউন 31314, 31316

শিয়ালদা-শান্তিপুর : আপ 31513/ডাউন 31514

শিয়ালদা-গেদে : আপ 31911/ডাউন 31914

শিয়ালদা-কৃষ্ণনগর : ​​আপ 31815/ডাউন 31816

শিয়ালদা-ব্যারাকপুর : আপ 31213/ডাউন 31214

শিয়ালদা-নৈহাটি : আপ 31471/ডাউন 31418, 31422

শিয়ালদা-রানাঘাট : আপ 31611, 31615/ডাউন 31612, 31614

বজবজ-শিয়ালদা : আপ 34121

যে সমস্ত মেল/এক্সপ্রেস ট্রেনের রি-শিডিউল করা হয়েছে তার তালিকা :

13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২৬ নভেম্বর সকাল ৬টা ৫০-এর পরিবর্তে শিয়ালদা থেকে সকাল ৭টা ৩৫-এ ছাড়বে৷ 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস ২৬ নভেম্বর কলকাতা থেকে সকাল ৬টা ৫০-এর পরিবর্তে সকাল ৮টা ২০-তে ছাড়বে ৷ এছাড়া 31051 বজবজ-নৈহাটি, নৈহাটির পরিবর্তে শিয়ালদা দক্ষিণে যাত্রা শেষ করবে । পাশাপাশি 31052 নৈহাটি- বজবজ ২৬ নভেম্বর বজবজের পরিবর্তে শিয়ালদাতে যাত্রা শেষ করবে ।

error: Content is protected !!