বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ অগ্নিকান্ড

ফের বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ আগুন লাগল। পাহাড়ের উপরের অংশ আগুন লাগে৷ ধীরে ধীরে তা নীচের দিকে নামছে৷ এ কারণে আতঙ্ক বাড়তে শুরু করেছে এলাকাবাসীর মধ্যে৷ স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আগুন দেখতে পাওয়া যায়। পাহাড়ের উপরের অংশে গাছের শুকনো পাতা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।  উপরের অংশ আগুন লাগায় আগুন নেভানো বড়সড় সমস্যা দেখা দিয়েছে। ঘটনাস্থলে দমকল ও বনবিভাগ।  রয়েছে পুলিস ও স্থানীয় মানুষ। বাতাস বইছে বলে আগুন ক্রমশ নামছে নীচের দিকে। শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা নতুন নয়৷ এর আগে বহুবার আগুন লেগেছে৷ গত বছরই পরপর দু’বার আগুন লাগে৷ অন্যান্য বারের মতই আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি৷

error: Content is protected !!