```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতের আহমেদাবাদের বাসে আগুন, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা

গুজরাতের আহমেদাবাদের মেমনগর স্টেশনের বাসচালকের তৎপরতায় প্রাণ বাঁচল ২৫ জন যাত্রীর ৷ অল্পের জন্য আগুনে জীবন্ত পুড়ে মরার হাত থেকে রক্ষা পেলেন তাঁরা ! বাসের চালক জানিয়েছেন, হঠাৎই তিনি লক্ষ্য করেন চলন্ত বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছ ৷ বাসটিতে যাত্রীরা থাকায় কোনও ঝুঁকি নেননি ওই ব্যক্তি ৷ মেমনগর বাসস্ট্য়ান্ডে বাস থামিয়ে দেন তিনি ৷ ততক্ষণে ধোঁয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ চালক বুঝতে পারেন, বাসের ইঞ্জিনে আগুন ধরেছে ৷ তাঁর অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে ৷ এরপরই যাত্রীদের দ্রুত বাস থেকে নেমে যেতে বলেন চালক ৷ কোনও বড় অঘটন ঘটার আগেই বাস খালি করে দেন যাত্রীরা ৷ খবর পাঠানো হয় দমকলে ৷ কিছুক্ষণের মধ্য়েই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ ততক্ষণে অবশ্য দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে বাসটি ৷ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভাতে তৎপর হয়ে পড়েন দমকলকর্মীরা ৷ তাঁদের সকলের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে ৷ পরে সেটি পুরোপুরি নিভে যায় ৷ যদিও ততক্ষণে পুরো বাসটিই ভস্মীভূত হয়ে যায় ৷ 

error: Content is protected !!