```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে মণিপুরের কুকি জনজাতির বিক্ষোভ

দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে মণিপুরের কুকি জনজাতির সদস্যদের বিক্ষোভ সমাবেশ ৷ বুধবার সকালে কুকি সম্প্রদায়ের অসংখ্য সদস্য হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ সেখানে লেখা ছিল ‘কুকিদের প্রাণ বাঁচান ৷ গত প্রায় একমাস ধরে মণিপুরে ঘটে চলা হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে উত্তরপূর্ব ভারতের এই রাজ্য ৷ আন্দোলনকারীদের অভিযোগ সেখানে কুকিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে ৷ তা নিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করার দাবি জানান আন্দোলনকারীরা৷ এ দিন বিক্ষোভকারী কুকি সদস্যদের মধ্যে ৪ জনকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য অনুমতি দেওয়া হয় ৷ নিরাপত্তবাহিনীর অনুমতিতে পুলিশ চারজনকে ভিতরে প্রবেশের অনুমতি দেয় ৷ বাকিদের যন্তর মন্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সেখানেই বাকি আন্দোলনকারীরা অবস্থানবিক্ষোভ চালাচ্ছেন ৷ উল্লেখ্য গত মাসের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সরেজমিনে মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷ এমনকী শান্তিশৃঙ্খলা ফেরাতে প্রত্যেককে উদ্যোগী হওয়ার আবেদন করেন অমিত শাহ ৷ সেই সফরে কুকি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি ৷ অভিযোগ মণিপুরে কুকিদের হত্যা করা হচ্ছে ৷ যার প্রতিবাদে এ দিন অমিত শাহর সঙ্গে দেখা করার দাবিতে বিক্ষোভ দেখান দিল্লি ও সংলগ্ন এলাকায় বসবাসকারী কুকিরা ৷ উল্লেখ্য গত ৩ মে মণিপুরে ‘ট্রাইবাল সলিডারিটি মার্চএর আয়োজন করা হয় ৷ সেই মিছিল করা হয়েছিল মণিপুরের ‘মেইতেই সম্প্রদায়কে জনজাতির অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদ হিসেবে ৷ সেই মিছিলের পরেই জ্বলতে শুরু করে মণিপুর ৷ এখনও পর্যন্ত এই হিংসার বলি হয়েছেন অন্তত ৯৮ জন ৷ আহতের সংখ্যা তিনশোর অনেক বেশি ৷ যে হিংসার ফলে বহু মানুষ তাঁদের বসতভিটে হারিয়েছেন৷ ২৭২টি ত্রাণশিবিরে ৩৭ হাজার ৪৫০ জনকে আশ্রয় দেওয়া হয়েছে ৷ গতসপ্তাহে অমিত শাহ সেখানকার আন্দোলনকারীদের কাছে বন্ধ করে দেওয়া সব রাস্তা খুলে দেওয়ার আবেদন জানান ৷ এতে প্রয়োজনীয় সামগ্রী সাধারণের কাছে পৌঁছানো যাবে ৷ এর পাশাপাশি গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্ব তিন সদস্যের কমিশন গঠন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কীভাবে এই হিংসার ছড়াল কারা এর পিছনে প্রধান অভিযুক্ত এ সবের তদন্ত করবেন তাঁরা ৷ ৬ মাসের মধ্যে কমিটিকে এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জমা দিতে বলা হয়েছে ৷”

error: Content is protected !!