```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

১০ জুন থেকে বিধানসভায় শুরু বাদল অধিবেশন

১০ জুন থেকে রাজ্য বিধানসভায় শুরু হতে পারে বাদল অধিবেশন। বিধানসভা সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে । আর আসন্ন বিধানসভা অধিবেশনেই রাজ্যপালকে সরিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য যে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা নিয়েছে, সেই বিষয় নিয়ে বিল নিয়ে আসা হতে পারে । একইভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষামন্ত্রীকে ভিজিটর করা সংক্রান্ত যে বিল, তাও পেশ হতে পারে এই বাদল অধিবেশনেই । সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য এবার থেকে হবেন মুখ্যমন্ত্রী । এতদিন পর্যন্ত যে ক্ষমতা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের হাতে ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন, বিধানসভায় বিল এনে সংশোধন করে সেই ক্ষমতা এবার মুখ্যমন্ত্রীর হাতে দেওয়া হবে । সেই মতো এবার এই বিল আনার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার । সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বাদল অধিবেশনেই এই সংশোধনী বিধানসভায় পেশ করা হবে । শুধু তাই নয় এই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও রাজ্যপালকে সরানোর বিষয়ে আলোচনা চলছে । মনে করা হচ্ছে, সেই সংশোধনী বিলও আসন্ন বাদল অধিবেশন পেশ করা হতে পারে । এই মুহূর্তে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই গত অধিবেশন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা-সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে ৷ সেই কারণে বিরোধীদের প্রথম সারির নেতৃত্বে বাদল অধিবেশনে যোগদান করতে পারবেন না ৷ এমতাবস্থায় এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিল নিয়ে এসে কার্যত বিরোধী প্রতিরোধ ছাড়াই তা পাস করিয়ে নেওয়ার কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস । যদিও এই মুহূর্তে বিরোধী দল বিজেপির যা সংখ্যা, তাতে এই বিল আটকে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় । এক্ষেত্রে বিরোধী দলনেতার অনুপস্থিতিতে এই বিল পেশ করা মানে বিজেপির বক্তব্য নথিভুক্তি করার সুযোগ না দেওয়া । এই প্রসঙ্গে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, ‘‘এই সরকার তো এমনিতেই বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে । এক্ষেত্রে এমনটাই তো হওয়ার ছিল ।’’ প্রসঙ্গত, এটা দেখার প্রথম সারির বিরোধী নেতৃত্বের অনুপস্থিতিতে বাদল অধিবেশনে বিজেপির বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে ।

error: Content is protected !!