
‘মরে গিয়ে নির্দোষ প্রমাণ করতে হবে?’ রাহুলের সঙ্গে সম্পর্কের বিতর্কে মুখ খুললেন মৌমিতা পণ্ডিত
প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের দাবি ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। রাহুলের মৃত্যুর পর তাঁর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। টলিপাড়ার একাংশ থেকে শুরু করে সোশাল মিডিয়া—বিভিন্ন মহলেই উঠেছে নানা প্রশ্ন। এবার সেই সমালোচনার জবাব দিতে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করলেন মৌমিতা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মৌমিতা দাবি করেছেন, একটি ভিডিও এবং তাঁর কয়েকটি বক্তব্য দেখেই অনেকে নিজের মতো করে গল্প তৈরি করেছেন। তাঁর অভিযোগ, সত্যিটা জানার চেষ্টা না করেই তাঁকে মিথ্যেবাদী, ধন্দাবাজ কিংবা ‘নোংরা’ মহিলা হিসেবে তুলে ধরা হচ্ছে। যাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরাও কেন তাঁর সঙ্গে কথা না বলে প্রকাশ্যে মন্তব্য করছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। মৌমিতার বক্তব্য, তিনি কাউকে জনপ্রিয় হওয়ার জন্য ব্যবহার করেননি এবং রাহুলকে ঘিরে কোনও মিথ্যা খবরও ছড়াননি। বরং তাঁর দাবি, সংবাদ বা সোশাল মিডিয়ার পোস্টে তাঁর বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরা হয়নি। ফলে মানুষ নিজের মতো করে তাঁর সম্পর্কে ধারণা তৈরি করেছেন। এই পরিস্থিতিতে অভিনেত্রী পরিচিত ও সমালোচকদের সামনে এসে সরাসরি তাঁর সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন। এর আগে মৌমিতার দাবি নিয়ে সরব হয়েছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। অভিনেত্রী মানসী সিনহা প্রশ্ন তুলেছেন, প্রয়াত যাত্রা অভিনেতা অরিদীপ্ত ঘোষকে নিয়ে মৌমিতার পুরনো আবেগের পোস্ট এখনও থাকলে রাহুলের সঙ্গে প্রেমের দাবি কীভাবে সামনে এল। অন্যদিকে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের দাবি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। সমালোচকদের উদ্দেশে মৌমিতার পালটা প্রশ্ন, তাঁকে ‘নোংরা’ প্রমাণ করার জন্য এত তাড়াহুড়োর কারণ কী? তাঁর বক্তব্য, আগে সত্যিটা জানা উচিত ছিল, তারপর মন্তব্য করা উচিত ছিল। তিনি আরও দাবি করেছেন, রাহুলকে সম্মান দেখানোর নামে একজন জীবিত মানুষকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। মৌমিতা আরও জানিয়েছেন, ইন্ডাস্ট্রির সিনিয়রদের তিনি সম্মান করেন এবং তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে প্রস্তুত। কিন্তু কোনও বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জেনে প্রকাশ্যে আক্রমণ করা উচিত নয় বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, সরাসরি বসে কথা বললে অনেক ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রাহুলের মৃত্যুর কয়েক মাস পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে টলিপাড়ায় চর্চা অব্যাহত। একদিকে মৌমিতার বক্তব্য, অন্যদিকে ইন্ডাস্ট্রির একাংশের সমালোচনা—দুইয়ের মাঝে বিতর্ক আরও জটিল হয়ে উঠেছে। তবে মৌমিতা স্পষ্ট করেছেন, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব তিনি দিতে চান এবং সত্যিটা সামনে আসুক, সেটাই তাঁর

