```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকার নামিবিয়ার চিতা

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ এবার তিনি একটু অন্যভাবে জন্মদিন পালন করবেন ৷ 72তম জন্মদিনে তাঁর জন্য দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতা আসছে ভারতে ৷ শনিবার মোদি মধ্যপ্রদেশের শিওপুরে কুনো ন্যাশনাল পার্কে ৩টি চিতাকে কোয়ারান্টাইন সেন্টারে ছেড়ে দেবেন ৷ জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর সকালে নামিবিয়া থেকে একটি বিশেষ চার্টার্ড কার্গো বোয়িং ৭৪৭ বিমানে চিতাগুলি ভারতে এসে পৌঁছবে ৷ এ নিয়ে টুইট করেছে নামিবিয়ায় ভারতীয় হাইকমিশন ৷ চিতা প্রোজেক্ট-এর প্রধান এবং ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটির মেম্বার সেক্রেটারি এসপি যাদব বলেন, “এনক্লোজার নম্বর ১ থেকে প্রধানমন্ত্রী দু’টি চিতাকে ছাড়বেন ৷ এরপর ৭০ মিটার দূরত্বে দ্বিতীয় এনক্লোজার থেকে আরেকটি চিতাকে মুক্ত করবেন তিনি ৷ বাকি চিতাগুলি তাদের জন্য বানানো কোয়ারান্টাইন অঞ্চলে থাকবে ৷” একটি বিশেষ বিমানে ১৭ সেপ্টেম্বর সকালেই দেশে এসে পৌঁছবে চিতাগুলি ৷ এই বিমানটির বিশেষত্ব, নামিবিয়া থেকে ভাপরতে আসার পথে জ্বালানি ভরতে কোথাও অবতরণ করতে হবে না ৷ এটি সরাসরি এদেশে এসে পৌঁছবে ৷

error: Content is protected !!