```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজেপি বিরোধী জোট গড়ার লক্ষ্যে কলকাতায় এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

 বাংলায় এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। আর কিছুক্ষণ পরেই হবে সেই বৈঠক। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রীরাও। বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামলে তাঁদের স্বাগত জানিয়ে নবান্ন পর্যন্ত নিয়ে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তবে এখন থেকেই বঙ্গের মুখ্যমন্ত্রীর পাখির চোখ লোকসভা নির্বাচনে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ২০২৪ সালেই পতন হবে বিজেপি শাসিত কেন্দ্রের। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল- বিশ্ববিদ্যালয়ের আচার্য ইস্যুতে ফোন করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে।

error: Content is protected !!