ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরত জাহানকে তলব করল ইডি

তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরার নির্দেশ। আগামী মঙ্গলবারই তৃণমূল সাংসদকেও হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এছাড়া কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংকেও আসতে বলা হয়েছে। প্রসঙ্গত অগাস্টের শুরুতেই নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় চব্বিশ কোটির আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল ইডির দফতরে। একইসঙ্গে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগ করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে নুসরত জাহান আগেই জানিয়েছিলেন, “এটি দশ বছর আগের ঘটনা। যা বলার আইনজীবীরাই বলবেন”। তারকা সাংসদের তরফ থেকে তখন জানানো হয় গোটা বিষয়টি তার আইনজীবীরা দেখছেন। যেহেতু ইডি-র মতো সংস্থার কাছে নালিশ জানানো হয়েছে, তাই এই মামলাটি নিয়ে তাঁর আইনজীবীরা আইনি পথেই এগোবেন বলে জানা গিয়েছিল।

error: Content is protected !!