```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতে আটক হাজারের বেশি বাংলাদেশি

রাজ্যে অবৈধভাবে বসবাসকারী লোকদের হঠাতে ব্যাপক অভিযানে নেমেছে গুজরাত পুলিশ ৷ সেক্ষেত্রে মহিলা ও শিশু-সহ ১০২৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রায়শই অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অনুপ্রবেশকারী হিসাবে বর্ণনা করে ৷ এমনকী দেশের নিরাপত্তার জন্য তারা ক্ষতিকারক বলেও দাবি করেছে প্রশাসন। শনিবার গুজরাত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “পুলিশ বাহিনী রাতভর অভিযানের সময় ১০২৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৷” আমেদাবাদে কমপক্ষে ৮৯০ জন এবং সুরাতে ১৩৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে ৷ গুজরাতের মন্ত্রী হর্ষ সাংঘভি এটিকে এখনও পর্যন্ত পুলিশের সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করেছেন। সাংঘভি গুজরাতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের সতর্ক করে জানিয়েছেন, তারা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করুন, অন্যথায় তাদের গ্রেফতার করে নির্বাসিত করা হবে। তিনি অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন। হর্ষ সাংঘভি জানান, গুজরাতে আসার আগে ভারতের বিভিন্ন স্থানে থাকার জন্য পশ্চিমবঙ্গ থেকে জাল কাগজপত্র ব্যবহার করেছিলেন এরা। হর্ষ সাংঘভি বলেন, “এই ব্যক্তিদের অনেকেই মাদক কার্টেল, মানব পাচারের সঙ্গে জড়িত, এবং আমরা দেখেছি যে সম্প্রতি গ্রেফতার হওয়া চারজন বাংলাদেশির মধ্যে দু’জন আল কায়েদার স্লিপার সেলেও কাজ করেছিল। এই বাংলাদেশিদের পটভূমি এবং গুজরাতে তাদের কার্যকলাপের তদন্ত করা হবে।” তিনি আরও বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব তাদের নির্বাসনের জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে।”

error: Content is protected !!