```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পদ্ম পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, পুরস্কার প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রের তরফে প্রকাশিত পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর নাম। সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য বুদ্ধদেবকে পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে বলে খবর।  পাশাপাশি মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হবে প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতকে। ২০২১ সালের একেবারে শেষে ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। সম্মান দেওয়া হবে টিকা প্রস্তুতকারক কৃষ্ণা এসা, সুচিত্রা এলা ও সাইরাস পুনেওয়ালেকেও। বিজেপি বিরোধী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকেও পদ্ম সম্মানে ভূষিত করা হবে। পুরস্কার পাবেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংও। এদিকে, বাংলা থেকে পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ও। যদিও পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাদের দেওয়া হচ্ছে পদ্মভূষণ সম্মান। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জনান হয়েছে, চার জনকে পদ্ম বিভূষণ সম্মান প্রদান করা হবে। তাঁরা হলেন শিল্পকলার জন্য প্রভা আটকে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। শিক্ষা ও সাহিত্যের জন্য এই সম্মান পাবেন উত্তর প্রদেশের বাসিন্দা শ্রী রাধেশ্যাম খেমকা। উত্তর প্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-কেই এই সম্মান প্রদান করা হবে রাজনীতিতে তাঁর অবদানের জন্য । সদ্য প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতকেও এই সম্মান প্রদান করা হবে। জনস্বার্থে তাঁর অবদানের জন্য। সম্প্রতি বায়ু সেনার চপার দুর্ঘটনার তাঁর মৃত্যু হয়েছে। তিনি ছিলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক। পদ্মভূষণ পুরস্কারের জন্য ১৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। বাংলার অভিনেতা ভিক্টর ব্যানার্জি, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই সম্মান পাবেন, টিকা প্রস্তুতকারক কৃষ্ণা এলা ও সুচিত্রা এলা, সেরাম কর্তা সাইরাস পুনেওয়ালা। এই তালিকায় রয়েছেন মার্কিন নিবাসী সত্যসুন্দর নাদেলা ও সুন্দর পিচাই। শিল্প ও বাণিজ্যে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মান প্রদান করা হবে। একই অবদানের জন্য বাংলার শিল্পপতি প্রহ্লাদ রাই আগরওয়াল এই সম্মান পাবেন। বাংলার বিজ্ঞানী সংঘমিত্রা বন্দ্যোপাধ্য়ায়কেও পদ্ম সম্মান প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একনজরে দেখে নিন পুরস্কার প্রাপকদের তালিকা –

error: Content is protected !!