ফের উত্তেজনা ক্যানিংয়ে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী ও র‍্যাফ

ফের উত্তেজনা ক্যানিংয়ে। লাঠি, ব্যাট, উইকেট নিয়ে রাজনৈতিক শিবিরের কর্মীরা এদিন চালাতে থাকে তাণ্ডব। উত্তপ্ত হয়ে ওঠে বাস স্ট্যান্ড এলাকা। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা সবুজ শিবিরের নামে আক্রমণ চালাচ্ছে তৃণমূলের নেতা ও কর্মীদের ওপরেই। এর মাঝে ঢুকেছে কিছু বিজেপি কর্মী, স্বার্থান্বেষী এবং বহিরাগতরা। উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূলকর্মী। ঘটনার প্রতিবাদে হসপিটাল মোড়ে পথ অবরোধ করেছে তৃণমূল ।  মনোনয়নপর্বের প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। গতকাল সবচেয়ে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। ফের আজ উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। গত মঙ্গলবার নবজোয়ার কর্মসূচিতে এখানে এসে রোড শো এবং জনসংযোগ করেছিলেন অভিষেক। আজ- বুধবার ফের এলাকার খোঁজ নিলেন তিনি। তাঁর নির্দেশ, এলাকায় শান্তি বজায় রাখার। শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করার। উল্লেখ্য, এদিন উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ভগবানপুরেও। জানা গিয়েছে, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে লড়বে বাম- আইএসএফ। বামেরা লড়বে ১৫ এবং আইএসএফ লড়বে ১৪ আসনে। উল্লেখ্য, মোট আসনের সংখ্যা ২৯।  

error: Content is protected !!