এবার ৩ দিনের সফরে আমেরিকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদির

 তিন দিনের আমেরিকা সফরের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  নয়া দিল্লি থেকে রওনা দিলেন মঙ্গলবার সকালে। নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক, প্রযুক্তি, উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্য নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন মোদি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার রাত দেড়টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। সেখানে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের একটি দল স্বাগত জানাবেন তাঁকে। আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের (UN) সদর দফতরে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে বুধবার যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২২ জুন ওয়াশিংটনে বিশেষ অভ্যর্থনা দেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রীকে। ওইদিনই মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক রয়েছে। প্রসঙ্গত জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম দ্বিপাক্ষিক ক্ষেত্রে মোদির সঙ্গে পূর্ণাঙ্গ বৈঠক হতে চলেছে।

error: Content is protected !!