```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনে গিয়ে নির্মাণকর্মীদের পাশে বসে খেলেন প্রধানমন্ত্রী

আগামী বছরের প্রায় শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট ৷ তার আগে সোমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়ে নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ৷ ভোটমুখী উত্তরপ্রদেশে মেগা ইভেন্ট বলা যায় প্রধানমন্ত্রীর আজকের এই কর্মসূচিকে ৷ যেই ইভেন্টের কেন্দ্রে মন্দির, সামনে নরেন্দ্র মোদি আর ইভেন্ট স্থল বারাণসী ৷ সেই বারাণসী যা উত্তরপ্রদেশ তো বটেই গোটা দেশের হিন্দু ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক আলাদা আবেগের কাজ করে ৷ একের পর এক মন্দির ও গঙ্গার ঘাটের শহর প্রধানমন্ত্রীর এই লোকসভা কেন্দ্র ৷ স্বভাবতই এদিনের অনুষ্ঠান ঘিরে সাজসাজ রব ছিল গোটা বারাণসীতে ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷ এদিন বারাণসীতে গিয়ে নিজেকে ‘আমি তোমাদেরই লোক’ এই বার্তা দেওয়ার চেষ্টা দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর মধ্যে ৷ মন্দির উদ্বোধনের আগে গঙ্গায় নেমে করেছেন স্নান, সেখান থেকে ঘটে করে জল নিয়ে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে করেছেন জলাভিষেক ৷ দিয়েছেন পুজো ৷ এরপর বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদির মুখে যেমন শোনা গিয়েছে ‘হর হর মহাদেব’ ধ্বনি, তেমনই শোনা গিয়েছে ভোজপুরি ভাষাও ৷ করেছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা নির্মাণকর্মীদের প্রশংসাও ৷ অনুষ্ঠানের একফাঁকে নির্মাণকর্মী, সাফাইকর্মীদের কাছে গিয়ে তাঁদের মাথায় পুষ্পবৃষ্টিও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ এখানেই শেষ নয় ৷ এদিন কপালে তিলক কেটে কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পাশে বসে দুপুরের খাওয়াও সেরেছেন প্রধানমন্ত্রী (PM Modi lunch with Kashi Vishwanath workers) ৷ সাধারণের মাঝে এভাবেই এদিন বারবার মিশে গিয়েছেন নরেন্দ্র মোদি ৷  এদিন তিনি লঞ্চে চেপে গঙ্গা ভ্রমণও করেন ৷ হেঁটে দেখাছেন পুরো কাশী বিশ্বনাথ করিডর ৷ সন্ধায় অংশ নিয়েছেন গঙ্গা আরতিতেও ৷

error: Content is protected !!