আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি’এর পঞ্চম সেমেস্টারের ফলপ্রকাশ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতক স্তরের পঞ্চম সেমেস্টারের ফলপ্রকাশ হতে চলেছে বুধবার। এদিন বিএ, বিএসসি বিভাগের অনার্স, জেনারেল এবং মেজর কোর্সের ফলাফল প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। বুধবার দুপুর আড়াইটে থেকে পরীক্ষার্থীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, www.wbresults.nic.in এবং www.exametc.com এই দুই ওয়েবসাইটে থেকে অনলাইনেই নিজেদের পরীক্ষার ফল জানতে পারবে পড়ুয়ারা। দুপুর আড়াইটে থেকে ফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা। রেজাল্ট জানার জন্য পরীক্ষার্থীদের উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে ১২ সংখ্যার রোল এবং নম্বর দিতে হবে। তারপর দেখতে পাবেন কোন পেপারে কত নম্বর পেয়েছেন তারা।

error: Content is protected !!