```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পুলওয়ামার রেল স্টেশনে জঙ্গি হামলা, শহিদ এক আরপিএফ, আহত ১

 জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপুরা রেল স্টেশনে সোমবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, বন্দুক নিয়ে হামলা চালায় এক জঙ্গি ৷ এই জঙ্গি হানায় শহিদ হয়েছে এক আরপিএফ জওয়ানের ৷ আহত হয়েছেন আরও এক জওয়ান ৷ জানা গিয়েছে, এদিন ওই রেল স্টেশনের বাইরে একটি চায়ের দোকানের সামনে যখন দাঁড়িয়েছিলেন ওই আরপিএফ জওয়ানরা, সে সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় ওই বন্দুকবাজ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেন্দ্র সিং নামে এক আরপিএফ জওয়ানের ৷ এই হামলার পর গোটা এলাকার দখল নেয় নিরাপত্তা বাহিনী ৷ তবে হামলাকারীর নাম বা সে কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি ৷

error: Content is protected !!