```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দুর্নীতির বিরুদ্ধে ২ বার চিঠি লিখলেও কোনও পদক্ষেপ হয়নিঃ সচিন পাইলট

জয়পুরের শহিদ স্মারকে প্রতীকী অনশন শেষ করার পর নাম না করে অশোক গেহলতের বিরুদ্ধেই তোপ দাগলেন সচিন পাইলট ৷ জানিয়ে দিলেন, দু’বার চিঠি লেখার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ দলের আপত্তি উড়িয়ে একদিনের প্রতীকী অনশন করলেন কংগ্রেসের সচিন পাইলট ৷ অনশন শেষের পর কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধেই পালটা তোপ দাগলেন তিনি ৷ দাবি করলেন দুর্নীতির অভিযোগ নিয়ে দুবার চিঠি লিখেছিলেন ৷ কিন্তু কোনও উত্তর পাননি ৷ প্রসঙ্গত রাজস্থানে বিজেপির বসুন্ধরা রাজের সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা নিয়ে নিষ্ক্রিয় বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সরকার ৷ দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন সচিন ৷ সেই কারণে তিনি মঙ্গলবার জয়পুরের শহিদ স্মারকে প্রতীকী অনশন করেন ৷ সেখানে হাজির হয়ে তাঁর অনুগামীরা তাঁকেই রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন ৷যদিও কংগ্রেসের তরফে জানানো হয় যে সচিন এই নিয়ে আগে দলের কারও সঙ্গে কথা বলেননি ৷ তিনি এই বিষয়টি নিয়ে দলের অন্দরে কথা বললেই ভালো হত ৷ অনশনে বসার আগে অবশ্য সচিন জানিয়েছিলেন যে তিনি এই ইস্যুতে শুধু রাহুল গান্ধি অথবা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলবেন ৷ তবে অনশন শেষের পর নাম না করে তোপ দাগলেন দলের অন্দরেই তাঁর প্রতিপক্ষ অশোক গেহলতের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷তিনি বলেন ‘‘দুর্নীতির অভিযোগ নতুন নয় এগুলো আগে থেকেই জনসমক্ষে রয়েছে । ব্যবস্থা নেওয়ার জন্য দুবার চিঠি দেওয়া হলেও কোনও পদক্ষেপ করা হয়নি । তাই ব্যবস্থা নেওয়া উচিত যাতে মানুষ বুঝতে পারে যে আমরা যে প্রতিশ্রুতি দিই আর যা কাজ করি তার মধ্যে কোনও পার্থক্য নেই ৷প্রসঙ্গত রাজস্থানে 2018 সালের ডিসেম্বর বিধানসভা নির্বাচন হয় ৷ ওই নির্বাচনে জিতে ক্ষমতায় আসে কংগ্রেস ৷ সেই সময় মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার ছিলেন সচিন পাইলট ৷ কিন্তু রাজেশ পাইলটের ছেলের বদলে কংগ্রেসে মুখ্যমন্ত্রী করে বর্ষীয়ান অশোক গেহলতকে ৷ উপ মুখ্যমন্ত্রী করা হয় সচিনকে ৷ কিন্তু দুই নেতার দ্বন্দ্ব মেটার বদলে ক্রমশ বাড়তে থাকে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রকাশ্যে বিদ্রোহও ঘোষণা করেন তিনি ৷ তার জেরে তাঁকে অশোক গেহলতের ডেপুটির পদ থেকেও সরিয়ে দেওয়া হয় ৷এই বছরের শেষেই রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ তার আগে গেহলতের বিরুদ্ধে ফের সুর চড়াতে শুরু করেছেন সচিন ৷ রাজনৈতিক মহলের মতে সচিন এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে মরিয়া হয়ে উঠেছেন ৷ সেই কারণে ভোটের আগেই তিনি একেবারে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিতে চাইছেন ৷ আরও পড়ুন কংগ্রেস দল বিরোধী বললেও অনশনে অনড় সচিন”

error: Content is protected !!