```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সলমান রুশদির উপর হামলা ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত হাদি মাতার

অনুষ্ঠান চলাকালীন লেখক সলমান রুশদির উপর ছুরি নিয়ে একের পর এক হামলা ৷ নিউ ইয়র্কের সেই হামলার ৩ বছর পর অভিযুক্ত হাদি মাতারকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত ৷ মামলার শুনানি শুরুর ২ ঘণ্টার মধ্যেই রুশদির উপর হামলাকারী ২৭ বছরের হাদিকে দোষী সাব্যস্ত করেন জুরিরা ৷ সেই সঙ্গে, সলমান রুশদির সঙ্গে মঞ্চে উপস্থিত অপর এক ব্যক্তিকে আঘাত করার অপরাধেও তাকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত ৷ যদিও এখনও তার শাস্তি ঘোষণা করা হয়নি ৷ আগামী ২৩ এপ্রিল তার সাজা ঘোষণা করা হবে ৷ তবে, অনুমান ২৫ বছরের কারাদণ্ডের সাজা পেতে পারে হাদি মাতার ৷ দোষী হাদি মাতার নিউ জার্সির বাসিন্দা ৷ নিউ ইয়র্কে একটি সাহিত্য অনুষ্ঠান চলাকালীন ২০২২ সালের ১২ অগস্ট সলমান রুশদির উপর হামলা করে হাদি ৷ ভরা সভার মধ্যে ধাড়ালো ছুরি দিয়ে লেখকের শরীরে ১২ বারেরও বেশি আঘাত করে ৷ হামলায় ৭৭ বছর বয়সী বুকারজয়ী লেখকের নষ্ট হয়ে গিয়েছে একটি চোখ ৷ একটি হাতও অকেজ হয়ে গিয়েছে ৷ রীতিমতো মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসেন বিখ্যাত এই ব্রিটিশ লেখক ৷ সুস্থ হয়ে ফিরে অভিযুক্তর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ বয়ান দেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক ৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্ত দীর্ঘদিন জেলে থাকার অবশেষে মামলার শুনানি শুরু হয় আমেরিকার একটি কাউন্টি আদালতে ৷ এক সপ্তাহ ধরে সলমান রুশদির সমস্ত বয়ান নথিভুক্ত করা হয় ৷ অবশেষে অভিযুক্ত হাদি মাতারকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত ৷

error: Content is protected !!