```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার উপস্থিতিতে স্বাক্ষরিত হল ভারত-বাংলাদেশের ৭ মউ

ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হল সাতটি মউ ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এ দেশে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ স্বাক্ষর করা হয় সাতটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ৷ নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদি ও হাসিনার নেতৃত্বে হয় দু দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক ৷ বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়েছে ৷ সংযোগ, শক্তি, জলসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা, উন্নয়ন, আঞ্চলিক ও বিভিন্ন ইস্যু ছিল আলোচনার বিষয়বস্তু ৷” এর আগে রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিফলকে শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই হাসিনা বলেন, প্রতিবারই ভারতে এসে তিনি খুব খুশি হন ৷ নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি ৷ শেখ হাসিনাকে রাইসিনা হিলসে গার্ড অফ অনার দেওয়া হয় । তিনি বলেন, “ভারত আমাদের বন্ধু দেশ ৷ আমি যখনই এখানে আসি না কেন, সেটা আমার জন্য আনন্দের ৷ বিশেষত আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমরা সব সময় মনে রাখি ৷ আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা একে অপরks সাহায্য করে চলি ৷” হাসিনা এ দিন আরও বলেন, বাংলাদেশের প্রধান লক্ষ্য মানুষের জীবনে যুক্তরাষ্ট্রীর পরিকাঠামোকে উন্নত করা, দ্রারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন ৷ তাঁর আশা, “আমার মনে হয়, আমরা দু’টি দেশ একসঙ্গে কাজ করলে শুধু ভারত ও বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশীয় দেশগুলিতে মানুষ আরও ভালো ভাবে বাঁচতে পারবে ৷ সেটাই আমাদের মূল উদ্দেশ্য ৷” তাঁর বিশ্বাস, বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় ৷

error: Content is protected !!