```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজস্থানের আজমেঢ়ের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু সহ ৪ মহিলা

হোটেলে আগুন লেগে প্রাণ গেল চারজনের ৷ এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক শিশু ও এক মহিলা সহ ৪ জনের ৷ আহতও হয়েছেন বেশ কয়েকজন ৷ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷ আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত ৷ এবার ঘটনাস্থল রাজস্থান ৷ বৃহস্পতিবার মরুরাজ্যের আজমেঢ়ে ডিগ্গি বাজার এলাকায় একটি হোটেলে আগুন লাগে ৷ তার জেরেই চারজনের প্রাণ গিয়েছে ৷ আহত হয়েছেন আরও কয়েকজন ৷ শহরের অতিরিক্ত এসপি হিমাংশু জঙ্গিদ জানান, শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ৷ তাছাড়া তাঁর আরও দাবি, হোটেলে ঢোকার রাস্তাটি খুব ছোট ৷ এতে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে ৷ তবে হোটেলের ঠিক কোন অংশে প্রথম আগুন লাগে তা এখনও পুলিশ বা দমকল কেউই জানায়নি ৷ হোটেলের এক অতিথি জানান, হঠাৎ একটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় ৷ তারপর তিনি ও তাঁর স্ত্রী দৌড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ এই হোটেলেই থাকছিলেন মঙ্গিলা কালোসিয়া নামে এক ব্যক্তি ৷ তিনি বলেন, “এক মহিলা জানলা দিয়ে তাঁর শিশুকে আমার কোলে ছুড়ে দেন ৷ তিনিও বাড়িটি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন ৷ কিন্তু আমরা তাঁকে আটকাই ৷” আহতদের হোটেল থেকে উদ্ধার করে স্থানীয় জেএলএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই কয়েকজনের প্রাণ গিয়েছে ৷ অধ্যক্ষ ডাঃ অনিল সামারিয়া বলেন, “আজ সকালে ডিগ্গি বাজার এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ দু’জন পুরুষ, একজন মহিলা ও একজন শিশুর মৃত্যু হয়েছে ৷ ধোঁয়ায় দম বন্ধ হয়ে এবং পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৷”

error: Content is protected !!