```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দশমীর সকালে গাড়ি উলটে খালে, মৃত একই পরিবারের ৭ জন

দশমীর সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৭ সদস্যের ৷ শনিবার সকালে হরিয়ানার মুন্দড়ির কাছে গাড়ি খালে গাড়ি পড়ে গিয়ে এই দুর্ঘটনায় ঘটে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন শিশু এবং তিন মহিলা ৷ একটি মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তার সন্ধানে তল্লাশি চলছে ৷ শুধুমাত্র গাড়িচালক বেঁচে গিয়েছেন ৷ গাড়িটিতে মোট ৯ জন ছিলেন। এই পরিবারের ৯ জন সদস্য সকালে কৈথল থেকে গুহনা গ্রামে যাচ্ছিলেন ৷ দশেরা উপলক্ষ্যে গুরু রবিদাস মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁদের ৷ মুন্দড়ির কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে ৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারে নামেন ৷ কয়েকজনকে গাড়ি থেকে বের করে আনা হয় ৷ খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় ৷ কৈথলের ডিএসপি ললিত কুমার বলেন, “আমরা খবর পাই একটি পরিবার মেলায় যাচ্ছিল ৷ তাদের গাড়িটি মুন্দড়ির কাছে একটি খালে পড়ে যায় ৷ এই দুর্ঘটনায় একই পরিবারের 7 জন সদস্যের মৃত্যু হয়েছে ৷ শুধু গাড়িচালক বেঁচে রয়েছেন ৷ একটি মেয়েও নিখোঁজ ৷ তাকে উদ্ধার করতে তল্লাশি অভিযান চলছে ৷ মৃত 7 জনের মধ্যে 4 জন শিশু কন্যা এবং 3 জন মহিলা ৷ কী কারণে এই পথ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷”

error: Content is protected !!