```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রেমপত্র পেয়েছি, আয়কর নোটিশ পেয়ে কেন্দ্রকে কটাক্ষ পাওয়ার

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারকে নোটিশ পাঠাল আয়কর দফতর ৷ যদিও তাকে ‘প্রেমপত্র’ বলে কটাক্ষ করেছেন প্রবীণ নেতা ৷ কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু লোকেদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আয়কর দফতরের নোটিশ হাতে পান এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ এরপরই তিনি টুইটে লেখেন, “আমি একটি প্রেমপত্র পেয়েছি ৷ ২০০৪, ২০০৯, ২০১৪ ও ২০২০ সালে দাখিল করা নির্বাচনী হলফনামা সংক্রান্ত একটি প্রেমপত্র পেয়েছি আয়কর দফতরের কাছ থেকে ৷” মারাঠি ভাষায় করা টুইটে তিনি আরও কটাক্ষ করে লিখেছেন, “এই দফতরের গুণগত মান বৃদ্ধি পেয়েছে ৷ বিশেষ কৌশল নিয়েই নির্দিষ্ট কয়েকজনের সম্পর্কে বহু বছরের তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷”

error: Content is protected !!