```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যসভার ভোটে জিতলেন সীতারমন, হারলেন কংগ্রেসের মাকেন

রাজ্যসভার ভোটে মহারাষ্ট্রে বিজেপির কাছে ধাক্কা খেল সেরাজ্যে ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট ৷ ভোটে বিজেপি’র জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন পীযূষ গোয়েল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনীল বন্দে ও ধনঞ্জয় মহাদিক ৷ মহারাষ্ট্রের ৬টি রাজ্যসভা সিটের জন্য শুক্রবার ভোটগ্রহণ হয় ৷ বাকি ৩টি সিটে জিতেছেন শিবসেনার সঞ্জয় রাউত, এনসিপি’র প্রফুল্ল প্যাটেল ও কংগ্রেসের ইমরান প্রতাপগ্রাহী ৷ ষষ্ঠ আসনের জন্য জোরদার লড়াই হয় বিজেপির ধনঞ্জয় মহাদিকের সঙ্গে শিবসেনার সঞ্জয় পাওয়ারের ৷ তবে শেষ হাসি হাসেন বিজেপি প্রার্থীই ৷ যদিও এই ভোটে পরস্পরের বিরুদ্ধে ক্রস ভোটিং, নিয়ম না মানার অভিযোগ এনেছে বিজেপি ও বিরোধী জোট ৷ মহারাষ্ট্রের পাশাপাশি হরিয়ানাতেও ভোট গণনায় প্রায় ৮ ঘণ্টা দেরি হয় ৷ হরিয়ানার দু’টি আসনের মধ্যে একটি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মা ৷ তিনি হারিয়েছেন কংগ্রেসের অজয় মাকেনকে ৷ অন্য আসনে জিতেছে বিজেপি ৷ শুক্রবার রাজ্যসভার মোট ১৬টি আসনের জন্য ভোটগ্রহণ হয় ৷ যার সম্পূর্ণ ফল প্রকাশ পেয়েছে শনিবার ৷ কর্নাটকের চারটি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩ আসনে ৷ জিতেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অভিনেতা জগেশ এবং এমএলসি লেহর সিং সিরোয়া ৷ অন্য একটি আসনে জিতেছেন কংগ্রেসের জয়রাম রমেশ ৷ সীতারমন ও জয়রাম রমেশ রাজ্যসভায় ফের নির্বাচিত হলেন ৷ অন্যদিকে রাজস্থানের চারটি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৩টি আসনে ৷ বিজেপি ১টি আসন পেয়েছে ৷

error: Content is protected !!