কলকাতা থেকে ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ

ফের কলকাতা শহরের বুকে মাদকচক্র পাচার চক্রের হদিশ। এবার মধ্য কলকাতার মহাত্মা গান্ধী রোড ও সূর্য সেন স্ট্রিটের সংযোগস্থল থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করলো স্পেশাল টাক্স ফোর্স। ধৃত ২ মাদক পাচারকারীর নাম ধনঞ্জয় দেবনাথ বয়স (৩৫) ও আহমেদ আলী বয়স (৫১)। ধৃত আহমেদ আলীর বাড়ি অসমের নওগাঁ জেলায়। ধৃতদের কাছ থেকে কলকাতা পুলিশের এসটিএফের অফিসাররা মোট ১ কেজিরও বেশি হেরোইন উদ্ধার করে। ভারতীয় দণ্ডবিধির মাদক পাচার অপরাধে যুক্ত থাকায় ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ২ মাদক পাচারকারী এই বিপুল পরিমাণ মাদক শহরের বুকে কোথায় কার কাছে কিভাবে প্রচার করছিল তা জানতে তদন্ত করছে এস টি এফ।কলকাতার বুকে ভিন রাজ্যের মাদক পাচারকারী ধরা পরার পর কিভাবে এই মাদক পাচার চক্র বর্তমানে চলছে এবং কলকাতার শহরের কোন এলাকায় কোন মাদক পাচারকারী এর সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে জোর কদমে তল্লাশি শুরু করেছে এসটিএফ।

error: Content is protected !!