```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘খুবই উদ্বেগের’, মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী অশান্তি নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির 

মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ৷ বুধবার সুপ্রিম কোর্টে ২০২৫ সালের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে একগুচ্ছ মামলার প্রথম শুনানি হয় ৷ এই শুনানির সময় আদালতে মুর্শিদাবাদের ওয়াকফ-বিরোধী অশান্তির প্রসঙ্গটি ওঠে ৷ তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই প্রসঙ্গে ‘খুব উদ্বেগের’ বলে মন্তব্য করেন ৷ তিনি বলেন, “বিষয়টি নিয়ে আদালতে শুনানি হচ্ছে ৷ তখন এই ধরনের হিংসার ঘটনা ঘটছে, এটা খুবই উদ্বেগের ৷ এরকম (অশান্তি) হওয়া উচিত নয় ৷” এদিন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে ওয়াকফ-বিরোধী ৭২টি মামলার একসঙ্গে শুনানি হয় ৷ এই বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন ৷ এদিন কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, “বিক্ষোভকারীরা মনে করছেন, তাঁরা এইভাবে সরকারকে চাপে রাখতে পারবেন ৷” তখন মুসলিম সংগঠনগুলির তরফে প্রবীণ আইনজীবী কপিল সিবাল এর বিরোধিতা করে বলেন, “কে চাপ দিচ্ছে, আমরা তা জানি না ৷” এই সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “বিলের মধ্যে যে সদর্থক দিকগুলি আছে, তাকে তুলে ধরতে হবে ৷” আগামিকাল দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে ৷ গত ৫ এপ্রিল গভীর রাতে সংসদের দুই কক্ষে পাশ হওয়া সংশোধনী ওয়াকফ বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এরপর বিলটি আইনে পরিণত হয় ৷ এই ওয়াকফ আইনের বিরোধিতায় সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ চলছে ৷ গত ৮ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিভিন্ন অংশে হিংসার ঘটনা ঘটতে শুরু করে ৷ পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় বিএসএফ ৷

error: Content is protected !!