```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার তেলাঙ্গানা ও পঞ্জাবেও বন্ধ স্কুল-কলেজ, জারি নাইট কার্ফু

করোনা জেরে এবার স্কুল-কলেজ বন্ধ হল পঞ্জাব ও তেলাঙ্গানায় ৷ জনগণের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পঞ্জাবে জারি করা হয়েছে নাইট কার্ফু ৷ গত কয়েকদিন ধরেই অন্যান্য রাজ্যের মতো পঞ্জাবেও হু হু করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করেছে সে রাজ্যের সরকার ৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ চলবে ভার্চুয়াল ক্লাস ৷ তবে মেডিক্যাল ও নার্সিং কলেজ স্বাভাবিক নিয়মেই চলবে ৷ এ ছাড়াও রাত ১০টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি করা হয়েছে নাইট কার্ফু ৷ বার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, মল, রেস্তোরাঁ, স্পা, মিউজিয়াম ও চিড়িয়াখানা ৫০ শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে ৷ তবে তার কর্মীদের সম্পূর্ণ রূপে টিকাপ্রাপ্ত হতে হবে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমও ৷ তবে জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে প্রস্তুতির প্রশিক্ষণ চালু থাকবে ৷ এই নির্দেশ ১৫ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে ৷ পঞ্জাবের বিধানসভা নির্বাচনের প্রচার যখন তুঙ্গে তখনই জারি হল এই নয়া বিধি ৷ তবে রাজনৈতিক দলগুলির প্রচার ও জনসভার উপর কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি ৷ গত ২৮ ডিসেম্বর যেখানে পঞ্জাবে ৫১ জন আক্রান্ত হয়েছিলেন, সেখানে গতকাল সেখানে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন ৷ উল্লেখ্য, কোভিডের জেরে পঞ্জাব ও তেলাঙ্গানা ছাড়াও পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মুম্বই, গোয়া এবং দিল্লিতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলন-কলেজ। 

error: Content is protected !!