কাবুলে হোটেলে হামলাকারী ৩ জঙ্গিকে খতম করল বিশেষ আফগান বাহিনী

বিশেষ আফগান বাহিনীর হাতে নিকেশ তিন জঙ্গি। গতকাল, সোমবার কাবুলে লোনগান হোটেলে আচমকাই হামলা চালায় ওই তিন জঙ্গি। গোলাগুলির সঙ্গে বিস্ফোরণ ঘটাতে থাকে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও তাদের খতম করতে পৌঁছায় আফগান বাহিনী। টানা দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে নিকেশ করা গিয়েছে ওই তিন জঙ্গিকে। হামলা চালানোর বিষয়ে দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী।

error: Content is protected !!