```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্নাইপারের গুলিতে নিহত রাশিয়ার মেজর জেনারেল

ইউক্রেনে স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার এক শীর্ষ সেনাকর্তা। সূত্রের খবর, বুধবার ইউক্রেনীয় সেনার এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রে সুখোভেৎস্কি। ইউক্রেনের মাটিতে নিহত রুশ কমান্ডারদের মধ্যে পদমর্যাদার নিরিখে ইনিই সবচেয়ে সিনিয়র। সূত্রের খবর, রাশিয়ার ‘সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট’-এর ’41st Combined Arms Army’-র ডেপুটি কমান্ডার ছিলেন সুখোভেৎস্কি। তাঁর মৃত্যু রুশ ফৌজের মনোবলে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। নিহত সেনাকর্তার সহযোদ্ধা সের্গেই চিপিলিওভ সোশ্যাল মিডিয়ায় সুখোভেৎস্কির মৃত্যুর খবর ঘোষণা করেন। এবং রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর সৎকরের দাবি জানান।

error: Content is protected !!