```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রের পুনেতে রাস্তা ভেঙে ঢুকে গেল চলমান ট্রাক

মহারাষ্ট্রের পুনেতে পুরনিগমের একটি ট্রাক চলতে চলতে হঠাৎ গর্তে পড়ে একেবারে রাস্তা ভিতর ঢুকে গেল ৷ দিনের আলোয় চোখের সামনে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন ৷ ঘটনাটি ঘটেছে পোস্ট অফিস চত্বরে ৷ অনুমান একশো বছরেরও বেশি পুরনো ওই পোস্ট অফিসের ওই জায়গায় আগে বড় কুয়ো ছিল ৷ রাস্তা খারাপের জন্য এমন দুর্ঘটনা মানতে রাজি নয় স্থানীয় প্রশাসন ৷ সিসি ক্যামেরায় দুর্ঘটনাটি স্পষ্ট দেখা যাচ্ছে ৷ শুক্রবার বেলা ৩টে ৷ পুনের বুধওয়ার পেঠ এলাকায় প্রধান ডাক ঘরের কম্পাউন্ডে ট্রাকটি দাঁড়িয়েছিল ৷ এরপর ট্রাকটি চলতে শুরু করার পরেই হঠাৎ একটি গর্তের মধ্যে পড়ে একেবারে মাটির ভিতরে ঢুকে গেল ৷ এই দুর্ঘটনায় অবশ্য কারও হতাহতের খবর মেলেনি ৷ কাছাকাছি রাখা একটি বাইকও ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছে ৷ দিনের ব্যস্ত সময়ে আচমকা এমন একটি ঘটনায় সবাই ভয় পেয়ে যায় ৷ পুরনিগম কমিশনার রাজেন্দ্র ভোসালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ তিনি এই প্রসঙ্গে বলেন, “ওই জায়গায় একটি কুয়ো ছিল ৷ তার উপর ব্লক দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে ৷ গাড়ির চাকা ওই জায়গাটায় আটকে যায় এবং একটা ব্লক কুয়োয় পড়ে যায় ৷ এর ফলে একটা বড় গর্ত তৈরি হয় এবং দুর্ঘটনাটি ঘটে ৷” পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রাকটিকে ক্রেনের সাহায্যে গর্ত থেকে বের করে আনে ৷

error: Content is protected !!