মাঝ আকাশে টারবুল্যান্স, সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে প্রবল ঝাঁকুনির জেরে আহত বহু যাত্রী

 মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি। প্রবল ঝাঁকুনির জেরে আহত হলেন বহু যাত্রী। যদিও কেউই গুরুতর জখম নন বলেই সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে সিডনিগামী বিমানে। মঙ্গলবার মাঝ আকাশে আচমকা প্রবল ঝাঁকুনি শুরু হয়। যার জেরে সিট থেকে পড়ে যান বহু যাত্রী। ধাক্কা লেগে চোট পান অনেকেই। গোটা ঘটনায় বিমানের ৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যান্ত্রিক গোলযোগের কারণেই বিমানটি হঠাৎ কেঁপে ওঠে। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, মাঝ আকাশে চিকিৎসক ও বিমানকর্মীরা আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেন।

error: Content is protected !!