```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অসময়ের বৃষ্টি, গুজরাতে একদিনে বজ্রপাতে মৃত ২০

জ্রপাতে একদিনে অন্তত ২০ জনের মৃত্যু হল গুজরাতে৷ এ ছাড়াও বিস্তীর্ণ এলাকা জুড়ে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসল৷ অসময়ের বৃষ্টিতে এমনই বিপর্যয়ের সাক্ষী থাকল গুজরাত৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, ‘বজ্রপাতের ফলে গুজরাতের বিভিন্ন শহরে অনেকের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত৷ যাঁদের এই অপূরণীয় ক্ষতি হয়েছে, তাঁদের পরিবারকে আমি আমার গভীর সমবেদনা জানাই৷ স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে, আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি৷’

error: Content is protected !!