```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উধমপুরে ‘রহস্যজনক’ জোড়া বাস বিস্ফোরণ

 ‘রহস্যজনক’ জোড়া বাস বিস্ফোরণ ঘটল জম্মু ও কাশ্মীরের উধমপুরে ৷ গত ২৪ ঘণ্টায় মধ্যে দুটি বিস্ফোরণ ঘটে এই জেলায় । প্রথমে, বুধবার রাতে উধমপুরের একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণ হয় ৷ তাতে দু’জন আহত হয় । দ্বিতীয় বিস্ফোরণটি হয় রাত ১০টা ৪৫ মিনিটে ডোমাইল চকের একটি বাসে । সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল স্কোয়াড,অফিসার এবং ডগ স্কোয়াড জম্মু ও কাশ্মীরের উধমপুরের ওই বাস স্ট্যান্ডে পৌঁছেছে ৷ এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এনআইএ-র তদন্তকারী আধিকারিকরা । দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার ডোমাইল চকের একটি পেট্রোল পাম্পের কাছে রাত সাড়ে ১০টার দিকে । বিস্ফোরণে আশেপাশে রাখা অন্যান্য গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে । আহতদের উধমপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা । গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ । বিস্ফোরণের সময়কার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । উধমপুর-রিয়াসি রেঞ্জ ডিআইজি সুলেমান চৌধুরি বলেন, “গতকাল রাত সাড়ে 10টার দিকে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়ানো বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে । একইভাবে, উধমপুর বাসস্ট্যান্ডে একটি বাসে আরেকটি বিস্ফোরণ ঘটে । দ্বিতীয় বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি । প্রথম বিস্ফোরণে দুজন আহত হয়েছেন এবং কিন্তু চোট গুরুতর নয় ৷ ঘটনার তদন্ত চলছে ৷”

error: Content is protected !!