```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশের হামিরপুরে রাতের অন্ধকারে টেনে হিঁচড়ে মাঠে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণ, ৫ অভিযুক্তই পলাতক

রাতের অন্ধকারে যুবতীকে টেনে হিঁচড়ে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৷ নির্যাতিতার পরিবারের গ্রামের পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরের সদর কোতোয়ালি থানা এলাকায় ৷ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷ ২২ বছরের নির্যাতিতা যুবতীর বাবার অভিযোগ, মঙ্গলবার রাত ১০টা নাগাদ তাঁর মেয়ে ঘর কিছুটা দূরে শৌচালয়ে গিয়েছিল ৷ সেই সময়ে সম্পর্কে যুবতীর গ্রামের তিন ভাই তাঁর বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছয় । এরপর সবাই মিলে জোর করে যুবতীকে টেনে হিঁচড়ে মাঠে নিয়ে যায় এবং সেখানে গিয়ে পাঁচ যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ । অনেকক্ষণ ধরে যুবতী বাড়ি না-ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন ৷ কিছুক্ষণ পর যুবতীকে মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায় ৷ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন । পরে জ্ঞান ফিরলে যুবতী তাঁর সঙ্গে হওয়া নির্যাতনের কথা পরিবারকে জানায় । নির্যাতিতা অভিযুক্ত তিন যুবকের নামও বলেন পরিবারের কাছে । এরপর বুধবার ভোর 5টায় যুবতীর পরিবার থানায় গিয়ে মেয়ের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ জানায় । নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জন পরিচিত এবং দু’জন অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে এবং মামলার তদন্ত শুরু করেছে । সদর সিও রাজেশ কামাল জানান, নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।

error: Content is protected !!