একটানা বৃষ্টিতে বিপর্যয় উত্তরাখণ্ড, কেদারনাথে বড়সড় ধসে গুঁড়িয়ে গেল একাধিক দোকান, নিখোঁজ ১২

একটানা বৃষ্টিতে ফের বিপর্যয় উত্তরাখণ্ডে। এক নাগাড়ে বৃষ্টির জেরে এবার কেদারনাদের রাস্তায় নামল ধস। কেদারনাথের রাস্তায় গৌরীকুণ্ডে বড়সড় ধস নামে। যার জেরে পরপর ৩টি দোকান ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলে রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী দল পৌঁছেছে। রুদ্রপ্রয়াগ জেলায় গৌরীকুণ্ডের কাছে ধস নামায় ১০ থেকে ১২ জন চাপা পড়তে পারেন বলে আশঙ্কা। বৃহস্পতিবার রাতে যখন একটানা বৃষ্টি শুরু হয়, সেই সময় গৌরীকুণ্ডের কাছে পোস্ট ব্রিজে ওই ধস নামে। যার জেরে পরপর ৩টি দোকান ভেঙে, তার নীচে বেশ কয়েকজনের আটক থাকার আশঙ্কা করছে প্রশাসন। ধসের পর থেকে যাঁদের খোঁজ মিলছে না, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

error: Content is protected !!