```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লিতে মাথা কামিয়ে, মুখে কালি মাখিয়ে রাস্তায় ঘোরানো হল ধর্ষিতাকে, গ্রেফতার ৪

এক বিবাহিত মহিলার প্রেমে পড়ে আত্মঘাতী যুবক। মৃতের পরিবারের অভিযোগ, তাঁর মৃত্যুর জন্য দায়ী ওই মহিলা। এই অভিযোগ ঘিরে উত্তাল দিল্লির উপকণ্ঠে শাহদারা এলাকা। বুধবার, সাধারণতন্ত্র দিবসে বাড়ি থেকে তুলে নিয়ে কস্তুরবা নগরে ওই মহিলাকে তিনজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। এখানেই শেষ নয়। এরপর জামাকাপড় ছিঁড়ে মাথা কামিয়ে, মুখে কালি লেপে জুতোর মালা পরিয়ে মহিলাকে ঘণ্টাখানেক ধরে বিভিন্ন রাস্তায় ঘোরানো হয়। মাঝেমধ্যেই স্থানীয় মহিলাদের তাঁকে চড় থাপ্পড় মারতে দেখা যায় একটি ভিডিও-তে। ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে দিল্লি পুলিস। ৪ মহিলাকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। যৌন হেনস্থার অভিযোগে মামলাও করা হয়। শাহদারা পুলিসের এক পদস্থ কর্তা জানান, তদন্ত চলছে পুলিস সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে।অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন ৷

error: Content is protected !!