```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আমাদের হাতে মামলাটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার হতো: মুখ্যমন্ত্রী

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় বিচারকের রায়ে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাজা ঘোষণার সময় তিনি ছিলেন হেলিকপ্টারে ৷ মালদায় পা রেখেই সাংবাদিকদের থেকে সাজার বিষয়ে জানতে পেরে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, এই ঘটনায় দোষীর ফাঁসি চেয়েছিলেন তিনি ৷ এই মামলায় সিবিআইয়ের আইনজীবীদের ভূমিকা নিয়েও এদিন তিনি প্রশ্ন তুলেছেন ৷ তাঁর সাফ কথা, রাজ্যের উপর এই মামলার তদন্তভার থাকলে অনেক আগেই সঞ্জয় রায়ের ফাঁসির সাজা করিয়ে দিতেন তাঁরা ৷ সোমবার বেলা সোওয়া তিনটে নাগাদ মুর্শিদাবাদ থেকে হেলিকপ্টারে মালদায় পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তজমুল হোসেন-সহ জেলা তৃণমূল নেতৃত্ব ৷ হেলিপ্যাডে নেমেই মাইক্রোফোন হাতে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “এতক্ষণ হেলিতে ছিলাম বলে গোটা বিষয়টি শুনিনি ৷ আপনাদের কাছেই শুনলাম, আরজি কর কাণ্ডে ধৃতকে নাকি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ৷ আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছি ৷ আজও আমরা সেই দাবিতে অটুট ৷ কিন্তু আদালতের রায় নিয়ে কিছু বলার নেই ৷ আমি শুধু আমার এবং আমার দলের কথা বলতে পারি ৷ আমরা ৩টি কেসে ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছিলাম ৷ কিন্তু আমি জানি না এতবড় ঘটনায় ফাঁসির সাজা কেন হল না ৷ আমাদের সেই দাবি ছিল ৷ আমাদের হাতে কেসটা থাকলে আমরা অনেক আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতে পারতাম ৷” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি জানি না আইনজীবীরা কীভাবে লড়াই করেছেন ৷ কী যুক্তি পেশ করেছেন ৷ এই মামলা আমাদের হাত থেকে ইচ্ছে করে কেড়ে নিয়ে সিবিআইকে দেওয়া হয়েছে ৷ এই নরপিচাশদের চরমতম শাস্তি হওয়া উচিত ৷ আমি ডিটেইলস কিছু বলতে পারব না ৷ আমিও একজন আইনজীবী ৷ তবে ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম ৷”

error: Content is protected !!