```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে এখনই চার্জ গঠন নয়, জানাল হাইকোর্ট

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় নিম্ন আদালতে সন্দীপ ঘোষ ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন পিছলো । কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন নিম্ন আদালতে চার্জ গঠন করা হবে না বলে জানিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ । শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী বলেছেন, আদালত চায় না নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া বিলম্ব হোক । তবে পাশাপাশি অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী সুযোগ দিতে হবে । বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আবেদনকারীদের আইনজীবীরা শনিবার ও রবিবার সকাল ১০টায় সিবিআই অফিসে গিয়ে বাকি নথি নেবেন । এরপর আগামী সোমবার নিম্ন আদালতে সেই কথা জানাবেন । আর মঙ্গলবার কলকাতা হাইকোর্টকে সেই নথি সম্পর্কে জানাবেন তাঁরা । অন্যান্য অভিযুক্তদেরও এই মামলায় সংযুক্ত করতে হবে বলে জানিয়েছে আদালত । হাইকোর্টে মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে ।

error: Content is protected !!