```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ক্রমশ অস্ত্র ভাণ্ডারে পরিণত হচ্ছে মুর্শিদাবাদ,তিনটি থানা এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০টি কার্তুজ-সহ চারজনকে গ্রেফতার 

ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ ক্রমশ অস্ত্র ভাণ্ডারে পরিণত হচ্ছে । বিহারের মুঙ্গের থেকে দেদার আগ্মেয়াস্ত্র ও কার্তুজ ঢুকছে জেলায় । কিছু আগ্নেয়াস্ত্র সীমান্ত পেরিয়ে যাচ্ছে অশান্ত বাংলাদেশে । কিছু অস্ত্র মজুত হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় । গত দু’দিনে মুর্শিদাবাদের তিনটি থানা এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও 20টি কার্তুজ-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । জেলা থেকে অস্ত্র উদ্ধারের একমাসের খতিয়ান দেখে চমকে উঠেছেন জেলা পুলিশ কর্তারা । গত একমাসে বিভিন্ন থানা এলাকা থেকে 30টি আগ্নেয়াস্ত্র ও বিপুল কার্তুজ ও বারুদ-সহ 41 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে । জেলা পুলিশের এক কর্তা বলেন, “এটা অবশ্যই উদ্বেগের খবর । তবে অস্ত্রপাচার রুখতে পুলিশও অতি তৎপর হয়েছে । মুঙ্গের মেড আগ্নেয়াস্ত্র রুখতে বিহার, ঝাড়খণ্ড ও বাংলায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে ।” সেরকমই অভিযানে আজ সাগরদিঘি থেকে আগ্নেয়াস্ত্র-সহ সামসেরগঞ্জ ও সুতির দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ । সাগরদিঘি থানার মোরগ্রাম 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয় । সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয় । আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে মোরগ্রামে তাঁরা কী করছিলেন এবং কাকে দেওয়ার উদ্দেশে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন ধৃতরা, তা তদন্ত করে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘি থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তিদের নাম মোক্তার হোসেন এবং জাহাঙ্গির হোসেন । তাঁদের মধ্যে মোক্তার হোসেনের বাড়ি শামশেরগঞ্জে এবং জাহাঙ্গির হোসেন সুতি থানার বাউরিপুনির বাসিন্দা । ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে সাগরদিঘি থানার পুলিশ । সোমবার তাঁদের আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে । এদিকে, একদিন আগেই সামশেরগঞ্জ থানার চাঁদপুর এলাকা থেকে ঝাড়খণ্ডের এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম রপগিকুল শেখ । বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে । ধৃতের কাছ থেকে দুটি মুঙ্গেরে তৈরি ইমপ্রোভাইসড পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে । একইদিনে রেজিনগর থানার পুলিশ মারিটিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে । তল্লাশ চালিয়ে মিলেছে একটি পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ । ধৃতের নাম মোফুজ শেখ । বাড়ি শক্তিপুরে । পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে ডোমকল মহকুমা এলাকার পাঁচটি থানা এলাকায় উদ্ধার হয়েছে 17টি আগ্নেয়াস্ত্র । মুর্শিদাবাদে অস্ত্রপাচার জেলা পুলিশের কপালে ভাঁজ ফেলেছে । ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অনেক আগেই অস্ত্র পাচারকারিরা অতি সস্ক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষেরও উদ্বেগ বাড়ছে । সূত্রের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে অস্ত্র বাংলাদেশে ঢুকছে বলে অনুমান গোয়েন্দাদের ।

error: Content is protected !!